সংসারে ঝগড়া-অশান্তি কমাতে বাড়িতে লাগান এই গাছ, আর হবে না একটা বাড়তি কথাও! – এবেলা

এবেলা ডেস্কঃ
September 10, 20262:33 pm
সংসারের অশান্তিতে নাজেহাল হয়ে পড়ছেন? কিছু করেও কমছে না স্বামী-স্ত্রীয়ের ঝগড়া বা পারিবারিক অশান্তি? বাস্তুমতে অত্যন্ত পাওয়ারফুল এই ছোট্ট একটা গাছ বাড়িতে আনলেই ঘরের পরিবেশ বদলে যাবে এবং সংসারে ফিরবে শান্তির পরিবেশ।
বাস্তুশাস্ত্র মতে, এমন কিছু গাছ রয়েছে যা বাড়িতে রাখলে ঘরের নেতিবাচক শক্তি দূর হয়। এর মধ্যে এমন কিছু পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তি রয়েছে যা সাংসারিক ঝামেলা থেকে নিষ্কৃতি দিতে পারে। গাছটি শুধু বাড়িতে এনে নির্দিষ্ট স্থানে রাখতে হবে, আর দিন সাতেকের মধ্যেই এর পরিবর্তন বুঝতে পারবেন।
অনেকেই ফেংশুই বাম্বু ট্রি বা লাকি বাম্বু গাছের কথা শুনেছেন। অত্যন্ত সস্তায় এই গাছ বাজারে পাওয়া যায়। বাস্তুবীদদের মতে, এই গাছেরই ক্ষমতা রয়েছে পরিবারে শান্তি বজায় রাখার এবং সাংসারিক টানাপোড়েন কাটাতে সাহায্য করার।
কোথায় রাখবেন এই গাছ?
ঘরের শান্তি বজায় রাখতে এই গাছ সঠিক স্থানে রাখা অত্যন্ত জরুরি।
- ডাইনিং টেবিল: বাস্তুমতে খাবার টেবিলের একদম মাঝখানে লাকি বাম্বু রাখা অত্যন্ত উপকারী।
- বেডরুম: শোওয়ার ঘরের ডান দিকে এই গাছ রাখা যেতে পারে, এতে স্বামী-স্ত্রীয়ের মধ্যে ঝামেলা ও অশান্তি দূর হয়।
- লিভিং রুম: বসার ঘরেও এই গাছ রাখতে পারেন, এর ফলে সারা বাড়িতে পজিটিভ এনার্জি ছড়িয়ে পড়ে।
শুধু সাংসারিক ঝামেলাই নয়, পড়াশোনায় উন্নতি এবং কর্মক্ষেত্রে ভালো পরিবেশ বজায় রাখতেও এই বাস্তু টিপস দারুণ কার্যকরী। তাই আজই বাড়িতে নিয়ে আসুন একটি লাকি বাম্বু ট্রি।
