লেটেস্ট নিউজ

সতর্কতা: হার্টে ব্লকেজের এই ৭টি লক্ষণ অবহেলা করলেই বড় বিপদ – এবেলা

এবেলা ডেস্কঃ

হার্টে ব্লকেজ বা করোনারি আর্টারি ডিজিজ বর্তমানে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। ধমনীর দেওয়ালে ফ্যাট ও কোলেস্টেরল জমে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হলে এই সমস্যার সৃষ্টি হয়, যা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ‘অ্যাথেরোস্ক্লেরোসিস’ নামে পরিচিত। রক্ত চলাচলে বিঘ্ন ঘটলে হার্টের কার্যকারিতা কমে যায় এবং ধমনী পুরোপুরি বন্ধ হয়ে গেলে প্রাণঘাতী হার্ট অ্যাটাকের ঝুঁকি তৈরি হয়।

বিশেষজ্ঞদের মতে, হার্ট ব্লকেজের প্রাথমিক লক্ষণ হলো বুকে চাপ বা অস্বস্তি অনুভব করা। এছাড়া সিঁড়ি দিয়ে ওঠা বা কথা বলার সময় অস্বাভাবিক শ্বাসকষ্ট এবং পর্যাপ্ত বিশ্রামের পরেও প্রচণ্ড ক্লান্তি বোধ করা হার্টের দুর্বলতার ইঙ্গিত দেয়। শরীরকে পর্যাপ্ত রক্ত জোগান দিতে হৃদপিণ্ড অতিরিক্ত পরিশ্রম করায় এই লক্ষণগুলো প্রকাশ পায় যা এড়িয়ে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

অন্যান্য গুরুত্বপূর্ণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে বিনা কারণে অতিরিক্ত ঘাম, বমি বমি ভাব এবং অনিয়মিত হৃদস্পন্দন বা ধড়ফড়ানি। অনেক সময় হজমের সমস্যার মতো মনে হলেও এটি আসলে হৃদরোগের সংকেত হতে পারে। ব্লকেজের ধরন অনুযায়ী চিকিৎসকরা সাধারণত অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস সার্জারির পরামর্শ দিয়ে থাকেন। তাই সুস্থ থাকতে এই উপসর্গগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *