সতর্কবার্তা! ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চিরতরে হারাতে পারেন এই ৫টি ভুলে – এবেলা
এবেলা ডেস্কঃ
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ব্যবহারের ক্ষেত্রে সামান্য অসতর্কতা আপনার অ্যাকাউন্টটি চিরতরে ডিলিট করে দিতে পারে। বিশেষ করে থার্ড-পার্টি অ্যাপের মাধ্যমে ‘ফেক ফলোয়ার’ বাড়ানো বা বট সার্ভিস ব্যবহার করা ইনস্টাগ্রামের নীতিমালার পরিপন্থী। এছাড়া, অন্যের ছবি, ভিডিও বা গান অনুমতি ছাড়া শেয়ার করলে কপিরাইট লঙ্ঘনের দায়ে কঠোর ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।
অ্যাকাউন্ট সুরক্ষায় হ্যাশট্যাগ ব্যবহারের ক্ষেত্রেও সচেতন হওয়া জরুরি; নিষিদ্ধ কোনো হ্যাশট্যাগ ব্যবহার করলে রিচ কমে যাওয়ার পাশাপাশি প্রোফাইলটি নিষিদ্ধ হতে পারে। একইসাথে হেট স্পিচ, আপত্তিকর বা অশ্লীল কনটেন্ট পোস্ট করা এবং বারবার একই কমেন্ট বা মেসেজ করে ‘স্প্যামিং’ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই ধরণের আচরণকে প্ল্যাটফর্মটি সন্দেহজনক হিসেবে চিহ্নিত করে।
নিয়ম ভাঙলে শুরুতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হলেও, ভুলের পুনরাবৃত্তি হলে বা বারবার রিপোর্ট জমা পড়লে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ স্থায়ীভাবে অ্যাকাউন্টটি মুছে দেয়। তাই নিজের প্রোফাইল সুরক্ষিত রাখতে যেকোনো থার্ড-পার্টি অ্যাপ এড়িয়ে চলা এবং প্ল্যাটফর্মের কমিউনিটি গাইডলাইন মেনে চলাই শ্রেয়। অন্যথায় শখের অ্যাকাউন্টটি যেকোনো মুহূর্তে হারিয়ে যেতে পারে।

