সতর্কবার্তা: নির্বাচন ঘিরে উত্তপ্ত বাংলাদেশ, মার্কিন নাগরিকদের চলাফেরায় নিষেধাজ্ঞা – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার আশঙ্কা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এই পরিস্থিতিতে সে দেশে অবস্থানরত আমেরিকান নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
বিক্ষোভ, সমাবেশ এবং ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলার আশঙ্কায় নাগরিকদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া, ১০ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত যান চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দূতাবাসের পক্ষ থেকে প্রতিনিয়ত স্থানীয় খবরাখবরের ওপর নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

