সন্তানকে স্কুলে পাঠিয়ে কি তবে ঘরেও নিশ্চিন্ত থাকা দায়? কানাডায় ভয়াবহ হামলা! – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক: আপনার সন্তান স্কুলে গিয়ে নিরাপদ তো? কানাডার টাম্বলার রিজ এলাকার একটি স্কুলে বুধবার দুপুরে যে নারকীয় ঘটনা ঘটল, তা সাধারণ মানুষের মনে এই আতঙ্কই জাগিয়ে তুলেছে। দুপুর ১টা ২০ নাগাদ ক্লাস চলাকালীন আচমকা এক বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ১০ জন, আর আহত হয়েছেন ২৫ জন। এই ঘটনা জননিরাপত্তার ওপর বড়সড় প্রশ্নচিহ্ন বসিয়ে দিয়েছে।
আততায়ী পুলিশের গুলিতে খতম হলেও আতঙ্ক কাটছে না স্থানীয়দের। পুলিশ বর্তমানে পুরো এলাকা ঘিরে রেখেছে এবং বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার কড়া নির্দেশ দিয়েছে। এমন অতর্কিত হামলায় সাধারণ পরিবারের নিরাপত্তা আজ সংকটে। ঘটনার নেপথ্যে আরও কেউ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। চিকিৎসারত আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

