লেটেস্ট নিউজ

সন্দেহজনক ভোটার তালিকায় ডিএম ও ইউএম রহস্য, রাজ্যে বাড়ছে চরম উদ্বেগ – এবেলা

এবেলা ডেস্কঃ

সুপ্রিম কোর্টের নির্দেশে দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্যজুড়ে প্রকাশিত হয়েছে সন্দেহজনক ভোটারদের তালিকা। তবে নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে রবিবার বিকেলে এই তালিকা প্রকাশ হতেই সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। বিশেষ করে তালিকায় থাকা ‘ডিএম’ (সন্দেহজনক ম্যাপড) এবং ‘ইউএম’ (আনম্যাপড) শব্দ দুটির অর্থ বুঝতে কালঘাম ছুটছে ভোটারদের। কোথাও তালিকা ছিঁড়ে ফেলার আশঙ্কা, আবার কোথাও পর্যাপ্ত জায়গার অভাবে তালিকা না টাঙানোয় জেলাগুলিতে প্রশাসনিক জটিলতা ও বিভ্রান্তি তুঙ্গে উঠেছে।

তালিকা প্রকাশ হলেও ভোটারদের দুর্ভোগ কমেনি, বরং শুনানি প্রক্রিয়ায় নথি জমা দেওয়ার পরও চূড়ান্ত যাচাইকরণ ঝুলে রয়েছে। পাসপোর্ট অফিস বা বিএলএলআরও দপ্তর থেকে সময়মতো নথির সত্যতা যাচাই হয়ে না আসায় লক্ষ লক্ষ ভোটারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। অনেক জায়গায় ভোটাররা তালিকায় নাম দেখলেও শুনানির নোটিস পাননি বলে অভিযোগ করেছেন। উত্তর থেকে দক্ষিণবঙ্গ, সর্বত্রই কমিশনের এআই সফটওয়্যারের এই তালিকার জেরে নাগরিক মহলে তীব্র উৎকণ্ঠা ও হয়রানি অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *