লেটেস্ট নিউজ

সপ্তাহ শেষে মুর্শিদাবাদ রুটে অতিরিক্ত স্পেশাল ট্রেন ঘোষণা পূর্ব রেলের – এবেলা

এবেলা ডেস্কঃ

যাত্রীচাপ সামাল দিতে আগামী সপ্তাহ শেষে শিয়ালদা ও লালগোলার মধ্যে একগুচ্ছ বিশেষ ইএমইউ (EMU) স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। মূলত ১৯, ২০ এবং ২২ মার্চ—এই তিনদিন শিয়ালদা ও রানাঘাট থেকে পৃথক সময়ে ট্রেনগুলি যাত্রা শুরু করবে। এই উদ্যোগের ফলে মুর্শিদাবাদগামী পর্যটক ও নিত্যযাত্রীদের যাতায়াত আরও আরামদায়ক হবে বলে রেল সূত্রে জানানো হয়েছে।

সময়সূচী অনুযায়ী, ১৯ মার্চ শিয়ালদা থেকে বেলা ১১টা ৫৫ মিনিটে এবং ২০ মার্চ দুপুর ৩টে ২০ মিনিটে স্পেশাল ট্রেন লালগোলার উদ্দেশ্যে রওনা দেবে। ফিরতি পথে ট্রেনগুলি লালগোলা থেকে যথাক্রমে রানাঘাট ও শিয়ালদার অভিমুখে যাত্রা করবে। এ ছাড়া, আগামী ২২ মার্চ রবিবার রানাঘাট থেকে সকাল ৯টা ৫০ মিনিটে একটি বিশেষ ট্রেন লালগোলা যাবে এবং দুপুর ২টো ১৫ মিনিটে সেটি পুনরায় শিয়ালদার উদ্দেশ্যে ফিরবে।

পূর্ব রেলের সিনিয়র ডিআরও দীপ্তিময় দত্ত জানিয়েছেন, এই সময়ে লালগোলা রুটে অতিরিক্ত ভিড় লক্ষ্য করা যায়। সাধারণ যাত্রীদের সুবিধার্থে এবং যানজট এড়াতেই এই বিশেষ পরিষেবা চালু করা হয়েছে। প্রতিটি ট্রেন নির্দিষ্ট স্টেশনে স্টপেজ দেবে, যার বিস্তারিত সময়সূচী ইতিমধ্যে রেলের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *