লেটেস্ট নিউজ

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস: রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির হলুদ সতর্কতা – এবেলা

এবেলা ডেস্কঃ

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর সৃষ্ট নিম্নচাপ এবং বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এর ফলে আগামী দুদিন উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে রাজ্যজুড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের জেলাগুলোতে ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর ও বর্ধমানসহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া ও বাঁকুড়ায় শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতায় গতকাল রাত থেকেই বৃষ্টি শুরু হয়েছে, যা ভ্যাপসা গরম থেকে সাময়িক মুক্তি দিলেও ঝোড়ো হাওয়ার দাপট বজায় থাকবে।

শনিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবারও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে বৃষ্টির সতর্কতা বহাল থাকবে। আগামী কয়েকদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *