“সবাই মরলেও অভিষেককে বাঁচাতে হবে!” দল ছাড়তেই বিস্ফোরক মদন মিত্র – এবেলা
July 15, 2026

এবেলা ডেস্কঃ
তৃণমূল কংগ্রেস ছেড়ে এবার খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ আনলেন বিধায়ক মদন মিত্র। তিনি জানান, দলের স্বার্থে অভিষেককে অন্তত ৬ মাস থেকে এক বছরের জন্য পদ থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছিলেন তিনি। তাঁর প্রস্তাব ছিল, এই সময়ের মধ্যে দলকে নতুন করে গুছিয়ে নেওয়ার পর অভিষেক ফের নিজের পদে ফিরতে পারবেন।
তবে মদন মিত্রের দাবি, তাঁর সেই প্রস্তাবে অভিষেক রাজি হননি। দলের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, “মানুষ মারা যাচ্ছে। অথচ দল যেন বাধ্য হয়েই মেনে নিয়েছে যে, বাকি সকলের মৃত্যু হলেও কেবল অভিষেককে যেভাবেই হোক বাঁচাতে হবে!” তৃণমূল ত্যাগ করার পর মদন মিত্রের এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
