লেটেস্ট নিউজ

সবুজ-মেরুন আবেগের এক অধ্যায়ের অবসান! না ফেরার দেশে পাড়ি দিলেন কিংবদন্তি ‘মোহনবাগান দিদা’ শান্তি চক্রবর্তী – এবেলা

এবেলা ডেস্কঃ

শুক্রবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মোহনবাগান গ্যালারির অবিচ্ছেদ্য অংশ শান্তি চক্রবর্তী, যাঁকে ফুটবল মহলে সবাই ‘মোহনবাগান দিদা’ নামেই চিনতেন। ৮৫ বছর বয়সে বার্ধক্যজনিত সমস্যার কারণে চিরতরে থেমে গেল তাঁর কণ্ঠ। শনিবার দুপুরে প্রিয় ক্লাব তাঁবুতে তাঁর মরদেহ আনা হলে এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়।

মধ্য কলকাতার এক জীর্ণ ঘরে থেকেও তাঁর সমস্ত বিলাসিতা আর ভালোবাসা জুড়ে ছিল শুধুই মোহনবাগান। নাতনির হাত ধরে কখনেও কটক, কখনেও সল্টলেক স্টেডিয়ামে ছুটে যেতেন তিনি। সোনি নর্ডি থেকে প্রবীর দাস— মাঠের ফুটবলারদের কাছেও তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধার পাত্র। ২০১৫ সালে ‘লেডি মেরিনার্স’ ফ্যান ক্লাব তৈরির নেপথ্যেও ছিল তাঁর বড় ভূমিকা। শ্রেষ্ঠ সমর্থক হিসেবে তিনি পেয়েছেন ‘উমাকান্ত পালধি’ সম্মান।

শান্তিদেবীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস। তাঁর স্মৃতিকে অমলিন রাখতে সৃঞ্জয় প্রস্তাব দিয়েছেন যে, ক্লাবের কর্মসমিতির বৈঠকে তিনি মোহনবাগান গ্যালারির একটি আসন শান্তিদেবীর নামে করার আর্জি জানাবেন। ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকেও এই নিঃস্বার্থ ভক্তের প্রয়াণে সমবেদনা জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *