সরকার কনটেন্ট সরালেই কি সব ফাঁস হবে? এক্স নিয়ে বড় ঘোষণা ইলন মাস্কের! – এবেলা

সরকার কনটেন্ট সরালেই কি সব ফাঁস হবে? এক্স নিয়ে বড় ঘোষণা ইলন মাস্কের! – এবেলা

এবেলা ডেস্কঃ

সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট বা অ্যাকাউন্ট হঠাৎ উধাও হয়ে যাওয়ার পেছনে সরকারি নির্দেশ রয়েছে কি না, তা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে কৌতূহল ও বিতর্ক দীর্ঘদিনের। এই পরিস্থিতিতে কনটেন্ট সেন্সরশিপ ও সরকারি অনুরোধের স্বচ্ছতা নিয়ে বড় ঘোষণা সামনে এসেছে। এক্স বা সাবেক টুইটার প্ল্যাটফর্মে আইনি বা সরকারি আদেশে কোনো কনটেন্ট আটকে দেওয়া হলে সংশ্লিষ্ট ব্যবহারকারীকে নোটিশ দেওয়ার নিয়ম আগে থেকেই চালু রয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কাছ থেকে পাওয়া অনুরোধের পরিসংখ্যান নিয়মিত ট্রান্সপারেন্সি রিপোর্টের মাধ্যমে প্রকাশ করে আসছে এই জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি।

তবে ইলন মাস্কের নেতৃত্বে স্বাধীন মতপ্রকাশ রক্ষা এবং স্থানীয় আইনি বাধ্যবাধকতার মধ্যে ভারসাম্য বজায় রাখার বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে নানা প্রশ্ন উঠছে। সম্প্রতি বিভিন্ন দেশে সরকারি দাবির মুখে ভিন্নমতাবলম্বীদের অ্যাকাউন্ট জিওব্লক করার ঘটনা এই বিতর্ককে আরও উসকে দিয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, সরকারি নির্দেশ মেনে চলা এবং প্ল্যাটফর্মের নিরপেক্ষতা বজায় রাখার এই দ্বান্দ্বিক পরিস্থিতিতে ব্যবহারকারীদের আরও স্পষ্টভাবে অবহিত করাই এখন এক্স-এর প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *