সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান, ৩১ মার্চের মধ্যেই একাউন্টে ঢুকছে বকেয়া ডিএ-র মোটা টাকা – এবেলা
এবেলা ডেস্কঃ
Supreme \titleonly কোর্টের কড়া নির্দেশে অবশেষে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটাতে যুদ্ধকালীন তৎপরতা শুরু করল নবান্ন। সর্বোচ্চ আদালতের বেঁধে দেওয়া সময়সীমা মেনে অর্থ দফতরের বিশেষ পোর্টাল চালু হয়েছে। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া ডিএ-র হিসেব আপলোড করতে শুরু করেছেন কয়েক লক্ষ সরকারি কর্মচারী।
আদালতের ঐতিহাসিক রায় অনুযায়ী ডিএ কোনো দয়া নয় বরং কর্মীদের আইনি অধিকার। সেই মোতাবেক আগামী ৩১ মার্চের মধ্যে বকেয়া টাকার প্রথম কিস্তি অর্থাৎ ২৫ শতাংশ সরাসরি ব্যাংক একাউন্টে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্য।
তবে পোর্টাল চালু হলেও দানা বেঁধেছে নতুন বিতর্ক। সরকারি কর্মচারীদের একাংশ পোর্টালে তথ্য আপলোড করতে পারলেও শিক্ষক ও পুরসভার কর্মীদের জন্য আলাদা কোনো নির্দেশিকা বা ‘এসওপি’ এখনও আসেনি। এই বৈষম্যের অভিযোগ তুলে সরব হয়েছে বিভিন্ন কর্মী সংগঠন। অর্থসচিবকে চিঠি দিয়ে দ্রুত জটিলতা কাটানোর দাবি জানানো হয়েছে। আদালতের নজরদারিতে চলা এই প্রক্রিয়ায় শেষ পর্যন্ত কারা প্রথম কিস্তির টাকা হাতে পান এখন সেটাই দেখার।

