সরকারি হাসপাতালে তামাক ছুলেই কড়া সাজা, পকেট খালি হবে আইন ভাঙলেই – এবেলা

সরকারি হাসপাতালে তামাক ছুলেই কড়া সাজা, পকেট খালি হবে আইন ভাঙলেই – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যের প্রতিটি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র চত্বরে ধূমপান এবং তামাকজাত পণ্য বিক্রির ওপর চরম কড়াকড়ি আরোপ করল রাজ্য স্বাস্থ্যদপ্তর। সরকারি হাসপাতালের ১০০ গজের মধ্যে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে কড়া সার্কুলার জারি করা হয়েছে। নিয়ম অমান্য করে প্রথমবার ধূমপান করতে গিয়ে ধরা পড়লে ১ হাজার টাকা জরিমানা দিতে হবে। একই অপরাধ দ্বিতীয়বার করলে ২ হাজার টাকা এবং তৃতীয়বার ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে। পাশাপাশি, হাসপাতাল চত্বরে ১৮ বছরের কম বয়সীদের কাছে সিগারেট বিক্রিও সম্পূর্ণ বেআইনি করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রি অবৈধ এবং ধরা পড়লে ২০০ টাকা জরিমানার সঙ্গে দোকানের সমস্ত সামগ্রী বাজেয়াপ্ত করা হবে। প্রতিটি সরকারি হাসপাতালকে পুরোপুরি তামাক ও গুটখামুক্ত করার উদ্দেশ্যে স্বাস্থ্যদপ্তরের পক্ষ থেকে নিয়মিত অভিযান বা ‘ড্রাইভ’ চালানো হবে। ইতিমধ্যে হাসপাতালের প্রবেশপথ, ওপিডি, করিডর, শৌচাগার ও ক্যান্টিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে ‘তামাকমুক্ত’ ও ‘থুতু ফেলা নিষিদ্ধ’ পোস্টার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *