সরস্বতী পুজোয় শীতের বিদায়? আবহাওয়ায় বড় বদল – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যে জোড়া পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সোমবার থেকে আবহাওয়ার বড় পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েক দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সোমবারের পর উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে শীতের আমেজ অনেকটাই কমবে।
বর্তমানে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে ঘন কুয়াশার দাপট বজায় থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের একাধিক জেলায় কুয়াশার জেরে দৃশ্যমানতা কমার সতর্কতা জারি করা হয়েছে। রাজস্থান ও কোমোরিন এলাকায় ঘূর্ণাবর্তের ফলে জলীয় বাষ্প ঢুকছে, যা মূলত শুষ্ক আবহাওয়ার মাঝে কুয়াশার দাপট বাড়াবে।

