লেটেস্ট নিউজ

সাংসদ কাকলির বিস্ফোরক অভিযোগ ওড়ালো নির্বাচন কমিশন

তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যদের শুনানিতে ডাকা নিয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যায় চাঞ্চল্য ছড়িয়েছে। সাংসদ অভিযোগ করেছিলেন, তাঁর দুই সরকারি চাকুরিজীবী ছেলে, মা ও বোনকে খসড়া তালিকায় নাম না রেখে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শুনানিতে ডেকে হয়রানি করা হচ্ছে। যাচাইকরণ প্রক্রিয়া বা ‘এসআইআর’-কে সাধারণ মানুষের ওপর প্রশাসনিক অস্ত্র হিসেবে ব্যবহারের কড়া সমালোচনা করেন তিনি।

পাল্টা জবাবে কমিশন জানিয়েছে, এনুমারেশন ফর্মে সঠিক লিঙ্কেজ না থাকার কারণেই এই আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। তবে সাংসদের বৃদ্ধা মায়ের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাঁকে দপ্তরে আসতে হবে না বলে জানানো হয়েছে; আধিকারিকরা বাড়িতে গিয়েই শুনানি সম্পন্ন করবেন। রাজনৈতিক মহলে এই ঘটনাটি বর্তমানে বিশেষ আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *