লেটেস্ট নিউজ

সাতসকালে মেট্রো বিভ্রাট: ভাঙাপথে চলল ট্রেন, চরম ভোগান্তিতে যাত্রীরা – এবেলা

এবেলা ডেস্কঃ

বুধবার সকাল ৮টা ১৫ মিনিট নাগাদ দক্ষিণেশ্বর স্টেশনে সিগন্যাল বিভ্রাটের জেরে কলকাতা মেট্রোর ব্লু লাইনে পরিষেবা ব্যাহত হয়। এর ফলে দক্ষিণেশ্বর থেকে বরাহনগর পর্যন্ত ট্রেন চলাচল দীর্ঘক্ষণ বন্ধ থাকে। অফিস ও স্কুল টাইমে হঠাৎ এই বিভ্রাটে সাধারণ যাত্রী ও পড়ুয়ারা চরম বিপাকে পড়েন।

মেট্রো কর্তৃপক্ষ জানায়, প্রায় আধা ঘণ্টা পর সকাল ৮টা ৪৫ মিনিটে পুরো পথে ট্রেন চলাচল শুরু হয়। তবে যান্ত্রিক এই ত্রুটির কারণে দীর্ঘক্ষণ ভাঙাপথে মেট্রো চলায় স্টেশনগুলোতে অস্বাভাবিক ভিড় তৈরি হয়। পরিষেবা স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগায় অনেককেই বিকল্প পথে গন্তব্যে পৌঁছাতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *