সাতসকালে সিবিআই হানা: হাজার কোটির প্রতারণা মামলায় তোলপাড় কলকাতা – এবেলা
এবেলা ডেস্কঃ
হাজার কোটি টাকার প্রতারণা মামলার তদন্তে আজ সকাল থেকে কলকাতার ট্যাংরা ও তপসিয়া সহ একাধিক এলাকায় ব্যাপক তল্লাশি চালাচ্ছে সিবিআই। কানোরিয়া ফাউন্ডেশন এবং ‘ভারা টেকনোলজি’র অফিসে হানা দিয়ে গুরুত্বপূর্ণ নথি খুঁজছেন তদন্তকারীরা। আলিপুরে সুনীল কানোরিয়ার দপ্তরেও পৌঁছেছে কেন্দ্রীয় সংস্থার বিশেষ দল।
একটি ভুয়ো বিনিয়োগ স্কিমের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে এই অভিযান চলছে। যদিও ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির এই অতি-সক্রিয়তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। শাসকদলের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই পুরনো মামলা নতুন করে খুঁচিয়ে তোলা হচ্ছে। বর্তমানে শহরের বিভিন্ন প্রান্তে তল্লাশি অব্যাহত রয়েছে।

