সাধ্যের মধ্যে হিরের চমক! শ্যাম সুন্দর জুয়েলার্সে শুরু হলো ‘গ্লিটারিয়া’ উৎসব – এবেলা
এবেলা ডেস্কঃ
মধ্যবিত্তের নাগালে হিরের গয়না পৌঁছে দিতে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে শুরু হলো বিশেষ প্রদর্শনী ‘গ্লিটারিয়া ২০২৬’। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই উৎসবে হিরের গয়নার মেকিং চার্জে মিলছে ১০০ শতাংশ ছাড়। এছাড়া সোনা ও রূপোর গয়না এবং গ্রহরত্নেও থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট।
কলকাতা ও ত্রিপুরার সবকটি শোরুমে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহারসহ লাকি ড্রয়ের মাধ্যমে হোম অ্যাপ্লায়েন্স জেতার সুযোগ রয়েছে। আধুনিক ও কর্মরতা নারীদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি এই কালেকশনটি সাশ্রয়ী মূল্যে আভিজাত্যের ছোঁয়া দেবে বলে জানিয়েছেন সংস্থার ডিরেক্টর রূপক সাহা।

