সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় নাম না থাকলেও ভোট দেওয়ার সুযোগ, জানুন বিশদ পদ্ধতি – এবেলা
এবেলা ডেস্কঃ
সোমবার মধ্যরাতে নির্বাচন কমিশন সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে, যেখানে প্রায় ২৯ লক্ষ ‘বিবেচনাধীন’ মামলার নিষ্পত্তি করা হয়েছে। তবে কতজন নতুন ভোটার যুক্ত হয়েছেন বা কতজনের নাম বাদ পড়েছে, সে বিষয়ে কমিশন এখনও স্পষ্ট কোনো তথ্য দেয়নি। এই তালিকাকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে—যোগ্য ভোটার এবং যাঁদের নাম বাদ দেওয়া হয়েছে।
যাঁদের নাম সরাসরি মূল তালিকায় যুক্ত হয়েছে, তাঁদের নামের পাশ থেকে ‘বিবেচনাধীন’ বা ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ ট্যাগটি মুছে যাবে। এই ভোটাররা নির্বাচন কমিশনের ওয়েবসাইট বা অ্যাপে নিজের এপিক (EPIC) নম্বর দিয়ে বর্তমান স্থিতি যাচাই করতে পারবেন। তালিকায় নাম থাকলে তাঁরা আগামী নির্বাচনে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
কারও নাম ‘বাদ পড়া’ বা ‘ডিলিটেড’ তালিকায় থাকলে তিনি আগামী ১৫ দিনের মধ্যে আপিল করতে পারবেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে গঠিত ১৯টি ট্রাইব্যুনালে এই আবেদন জানানো যাবে। এছাড়া ভোটাররা অনলাইনে কমিশনের পোর্টালে অথবা অফলাইনে জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক বা মহকুমা শাসকের দপ্তরে প্রয়োজনীয় নথিসহ আবেদন জমা দিতে পারবেন।

