সাপ্লিমেন্টারি লিস্টেও নাম ‘ডিলিটেড’? ভোট দেওয়া নিয়ে কমিশনের বড় ঘোষণা জেনে নিন – এবেলা
এবেলা ডেস্কঃ
সোমবার মধ্যরাতে নির্বাচন কমিশন প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেছে। প্রায় ২৯ লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি হলেও অনেক জীবিত ব্যক্তির নাম ভুলবশত ‘ডিলিটেড’ বা বাদ পড়া তালিকায় রয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে আপনার করণীয় কী এবং কীভাবে আবেদন করলে ভোট দেওয়ার অধিকার ফিরে পাবেন, তার বিস্তারিত গাইডলাইন নিচে দেওয়া হলো।
নাম বাদ পড়লে যেভাবে আবেদন করবেন
তালিকায় নাম ‘ডিলিটেড’ থাকলেও চিন্তার কারণ নেই। কমিশনের নিয়ম অনুযায়ী আপনি পুনরায় আবেদনের সুযোগ পাবেন।
- জেলাশাসকের কাছে আবেদন: তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যে জেলাশাসক বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার (DEO)-র কাছে লিখিত আবেদন জানাতে হবে।
- সিইও-র কাছে চ্যালেঞ্জ: যদি জেলাশাসক আবেদন গ্রহণ না করেন, তবে পরবর্তী ১৫ দিনের মধ্যে রাজ্যের চিফ ইলেকটোরাল অফিসার (CEO)-র কাছে আবেদন করা যাবে।
- আবেদনপত্রের ফরম্যাট: আবেদনের বিষয়ে ‘Application For Reconsideration Of Deletion Of Name From Electoral Roll’ লিখতে হবে। সঙ্গে নাম, বাবার নাম, বিধানসভা কেন্দ্র, পার্ট নম্বর এবং এপিক নম্বর উল্লেখ করতে হবে।
অনলাইন ও অফলাইন আবেদনের মাধ্যম
ভোটাররা কয়েকটি সহজ উপায়ে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।
- পোর্টাল: voters.eci.gov.in অথবা https://ecinet.eci.gov.in-এর মাধ্যমে অনলাইনে আপিল করা যাবে।
- অফলাইন: সংশ্লিষ্ট BLO অথবা সরাসরি DEO অফিসে গিয়ে আবেদন জমা দেওয়া সম্ভব।
- শেষ ধাপ: সব আবেদন খারিজ হয়ে গেলে ‘ফর্ম ৬’ পূরণ করে নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার সুযোগ থাকছে।
আপনার এলাকার BLO-র সঙ্গে যোগাযোগ করে অথবা কমিশনের অফিসিয়াল অ্যাপ ব্যবহার করে দ্রুত নিজের নাম যাচাই করে নিন।
