লেটেস্ট নিউজ

সাবধান! আপনার ওয়েবক্যামেই নজর রাখছে হ্যাকাররা, বাঁচার উপায় জানুন – এবেলা

এবেলা ডেস্কঃ

আপনার ল্যাপটপ বা স্মার্টফোনের ওয়েবক্যাম কি সবসময় খোলা থাকে? সাবধান! সামান্য অসতর্কতায় আপনার ব্যক্তিগত মুহূর্তের দখল নিতে পারে সাইবার অপরাধীরা। বর্তমানে অফিস মিটিং থেকে অনলাইন ক্লাস— ওয়েবক্যামের ব্যবহার অপরিহার্য। আর এই সুযোগকেই কাজে লাগিয়ে ম্যালওয়্যার বা স্পাইওয়্যারের মাধ্যমে ব্যবহারকারীদের ব্ল্যাকমেল করছে প্রতারক চক্র।

নিজেকে সুরক্ষিত রাখতে মেনে চলুন এই জরুরি টিপস:

  • ক্যামেরা ঢেকে রাখুন: যখন কাজ নেই, তখন ক্যামেরার লেন্স টেপ বা ওয়েবক্যাম কভার দিয়ে ঢেকে রাখুন। এটি হ্যাকারদের নজরদারি রুখতে সবচেয়ে সহজ ও কার্যকর উপায়।
  • অ্যাপ পারমিশনে নজর: কোনো নতুন অ্যাপ ইনস্টল করার সময় সেটি অকারণে ক্যামেরা ব্যবহারের অনুমতি চাইছে কি না, তা যাচাই করুন। প্রয়োজন ছাড়া পারমিশন দেবেন না।
  • সন্দেহজনক লিঙ্কে ক্লিক নয়: অপরিচিত ইমেল বা সোশ্যাল মিডিয়ায় আসা সংক্ষিপ্ত লিঙ্ক (যেমন Bitly বা TinyURL) থেকে দূরে থাকুন। এর আড়ালে লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক ‘ট্রোজান হর্স’ ম্যালওয়্যার।
  • সফটওয়্যার আপডেট ও ফায়ারওয়াল: নিয়মিত অপারেটিং সিস্টেম ও সিকিউরিটি সফটওয়্যার আপডেট করুন। কম্পিউটারে ফায়ারওয়াল নেটওয়ার্ক সবসময় চালু রাখুন যাতে সন্দেহজনক ট্র্যাফিক রুখে দেওয়া যায়।
  • স্ক্যানিং: ডিভাইসে লাইসেন্সড অ্যান্টিভাইরাস ও অ্যান্টি-স্পাইওয়্যার ব্যবহার করুন। নিয়মিত ফুল সিস্টেম স্ক্যান করে নিশ্চিত হোন কোনো ক্ষতিকারক ফাইল লুকিয়ে নেই তো?

সাইবার সুরক্ষা বজায় রাখতে প্রয়োজনে সেটিংস থেকে ওয়েবক্যাম ‘ডিসেবেল’ করে রাখাই বুদ্ধিমানের কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *