লেটেস্ট নিউজ

সাবধান! আপনার পছন্দের এই খাবারগুলোই কি অজান্তে বাড়াচ্ছে ব্লাড সুগার? – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজ ডেস্ক: আপনি কি প্রতিদিনের খাদ্যতালিকায় সাদা ভাত, আলু বা ময়দার তৈরি খাবার রাখছেন? ভাবছেন গুড় বা ফলের রস স্বাস্থ্যের জন্য নিরাপদ? আপনার এই অভ্যাসই কিন্তু অজান্তে রক্তে শর্করার মাত্রা হুড়মুড়িয়ে বাড়িয়ে দিতে পারে। ফাইবারহীন সাদা চাল বা তেলের পরোটা দ্রুত চিনিতে রূপান্তরিত হয়ে শরীরে মারাত্মক বিপদ ডেকে আনে।

প্যাকেটজাত জুস কিংবা বিকেলের মুখরোচক সিঙাড়া-পকোড়া এড়িয়ে না চললে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা আসাম্ভব হয়ে পড়বে। এমনকি আম বা আঙুরের মতো মিষ্টি ফল অতিরিক্ত খেলে প্রাকৃতিক চিনির প্রভাবে রক্তচাপ ও সুগার দুই-ই বাড়তে পারে। সুস্থ থাকতে আজই খাবারের গ্লাইসেমিক ইনডেক্স বুঝে সচেতন হন, নয়তো মুহূর্তের অসতর্কতা বড় বিপদের কারণ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *