সাবধান! সাঁতার শেখার ক্লাসেই জলের নিচে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের, নেপথ্যে বড় কোনো গাফিলতি? – এবেলা

সাবধান! সাঁতার শেখার ক্লাসেই জলের নিচে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের, নেপথ্যে বড় কোনো গাফিলতি? – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা শহরের রবীন্দ্র সরোবর এলাকায় সাঁতার শিখতে গিয়ে মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছে ষোলো বছর বয়সি একাদশ শ্রেণির ছাত্র সরিপ ঘোষ। গত শুক্রবার বিকেল সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে ঢাকুরিয়ার ওই সুইমিং ক্লাবে আন্ডারওয়াটার বা জলের নিচের প্রশিক্ষণ চলার সময় এই দুর্ঘটনা ঘটে। কিশোরটি পুল থেকে উঠে না আসায় বেশ কিছুক্ষণ পর প্রশিক্ষকদের নজরে আসে বিষয়টি। পরবর্তীতে তাকে অত্যন্ত শোচনীয় ও অচৈতন্য অবস্থায় জল থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই অনভিপ্রেত মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেছে মৃতের পরিবার। প্রশিক্ষকরা ঠিক কী করছিল এবং এত বড় বিপদের পরও কেন সময়ে তা নজরে এল না, সেই প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েছেন তারা। ঘটনার আকস্মিকতায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যেই লেক থানার পুলিশ পুরো বিষয়টি নিয়ে একটি তদন্ত শুরু করেছে এবং ক্লাবের ভূমিকা খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *