সায়নের ম্যাজিক গোল, রাজস্থানকে হারিয়ে সন্তোষের শেষ আটে বাংলা – এবেলা
এবেলা ডেস্কঃ
জয়ের হ্যাটট্রিক করে সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল বাংলা। রবিবার টানটান উত্তেজনার ম্যাচে রাজস্থানকে ১-০ গোলে হারাল সঞ্জয় সেনের দল। ম্যাচের ৮৯ মিনিটে বদলি খেলোয়াড় সায়ন বন্দ্যোপাধ্যায়ের করা দর্শনীয় গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
প্রথম থেকেই দুই দলের লড়াই ছিল সমানে-সমান। রাজস্থানের আক্রমণ সামলে প্রতি-আক্রমণে ধার বাড়ায় বাংলা। রক্ষণের দৃঢ়তা বজায় রেখে গ্রুপ পর্বের তিন ম্যাচে ৯ পয়েন্ট তুলে নিল বঙ্গ ব্রিগেড। টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটিও গোল হজম না করে দাপুটে ছন্দে শেষ আটে পৌঁছাল তারা।

