সিংহের পিঠে চড়ে দুঃখ বিনাশ করবেন মা চন্দ্রঘণ্টা! সোশ্যাল মিডিয়ায় কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী – এবেলা
এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি ২১ মার্চ: নবরাত্রির পুণ্যতিথিতে দেশবাসীর সুখ ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেবী চন্দ্রঘণ্টার আরাধনা করে একটি সংস্কৃত শ্লোক ভাগ করে নেন তিনি। মা চন্দ্রঘণ্টার মহিমা বর্ণনা করে প্রধানমন্ত্রী লেখেন যে মা যেন সকলকে শক্তি, সমৃদ্ধি এবং সৌভাগ্যপূর্ণ জীবনের আশীর্বাদ প্রদান করেন।
দেবী চন্দ্রঘণ্টার দিব্য রূপের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী যে সংস্কৃত শ্লোকটি শেয়ার করেছেন তা হলো—
“পিণ্ডজপ্রবরারূঢ়া চণ্ডকোপাস্ত্ৰকৈর্যুতা।
প্রসাদং তনুতে মহ্যং চন্দ্রঘণ্টেতি বিশ্ৰুতা॥”
নিজের বার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে দেবী চন্দ্রঘণ্টা সিংহের পিঠে আরোহণ করে এবং বিভিন্ন মারণাস্ত্রে সজ্জিত হয়ে ভক্তদের সমস্ত দুঃখ-কষ্ট বিনাশ করেন। তিনি ভক্তদের সাহস ও মানসিক শক্তি প্রদান করেন। মায়ের অশেষ কৃপায় প্রতিটি মানুষের জীবন যেন অনাবিল সুখ ও শান্তিতে ভরে ওঠে সেই কামনাই করেছেন প্রধানমন্ত্রী।

