সিএসকে শিবিরে দুশ্চিন্তা: চোট পেলেন ১৪ কোটির প্রশান্ত – এবেলা
এবেলা ডেস্কঃ
আইপিএল ২০২৬-এর নিলামে রেকর্ড ১৪.২০ কোটি টাকায় বিক্রি হওয়া অলরাউন্ডার প্রশান্ত বীর রঞ্জি ট্রফিতে গুরুতর চোট পেয়েছেন। ঝাড়খণ্ডের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পাওয়ায় মাঠ ছাড়তে হয় এই তরুণ ক্রিকেটারকে। উত্তরপ্রদেশ দলে তাঁর পরিবর্তে শিবম শর্মাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
রবীন্দ্র জাডেজার বিকল্প হিসেবে প্রশান্তকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। চিকিৎসকদের মতে, সুস্থ হতে তাঁর অন্তত তিন সপ্তাহ সময় লাগতে পারে। আইপিএল শুরুর আগে এই আনক্যাপড তারকার চোট মহেন্দ্র সিং ধোনির দলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

