সিবিআই ডিরেক্টরের হুমকি? অভয়ার জন্মদিনে বিচার পাওয়া নিয়ে কেন আতঙ্কিত সাধারণ মানুষ! – এবেলা
এবেলা ডেস্কঃ
February 10, 202610:14 am
নিউজ ডেস্ক: মেয়ের ৩৩তম জন্মদিনে কি তবে বিচার পাওয়ার আশা শেষ হয়ে যাচ্ছে? আর জি কর কাণ্ডে সিবিআইয়ের ভূমিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলে অভয়ার মা-বাবা জানিয়েছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদতে কলকাতা পুলিশের করা কাজটুকুই শুধু মান্যতা দিয়েছে, নতুন কিছুই করেনি। উল্টে দিল্লিতে প্রশ্ন করলে সিবিআই ডিরেক্টর তাঁদের মামলা ছেড়ে দেওয়ার ভয় দেখিয়েছেন বলে অভিযোগ।
তদন্তের এমন শিথিলতা সাধারণ মানুষের মনে বড় প্রশ্ন তুলে দিয়েছে—তদন্তকারী সংস্থাই যদি পরিবারকে ভয় দেখায়, তবে আমজনতা ন্যায়বিচারের জন্য কোথায় যাবে? সুপ্রিম কোর্টের নজরদারি এবং তদন্তকারী আধিকারিকের পদোন্নতি নিয়ে ক্ষোভ উগরে দিয়ে পরিবারটি স্পষ্ট করেছে, এ দেশে লড়াই ছাড়া বিচার পাওয়া আসাম্ভব। এই দীর্ঘসূত্রিতা ও গাফিলতি অপরাধীদের আড়াল করার পথ প্রশস্ত করছে কি না, তা নিয়ে উদ্বেগ বাড়ছে জনমনে।

