লেটেস্ট নিউজ

সিরিজ জয় ভারতের: সূর্য-ঈশানের ব্যাটে ধরাশায়ী কিউয়িরা – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জয়ী হয়ে সিরিজ পকেটে পুরল ভারত। ২০৯ রান তাড়া করতে নেমে মাত্র ১৫.২ ওভারে লক্ষ্যে পৌঁছায় টিম ইন্ডিয়া। ২ উইকেটে ৬ রান থেকে দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণ।

অধিনায়ক সূর্য ৮২ এবং ঈশান ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। সমালোচকদের জবাব দিয়ে সূর্য জানান, বড় রানের অপেক্ষায় ছিলেন তিনি। অন্যদিকে, ঘরোয়া ক্রিকেটে ফিরে নিজেকে আত্মবিশ্বাসী করে তোলাতেই এই সাফল্য বলে দাবি করেন ঈশান। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করল ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *