সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে বোলিংয়ে ভারত – এবেলা
এবেলা ডেস্কঃ
গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ের পর আজ জিতলেই সিরিজ নিশ্চিত করবে সূর্যকুমার যাদবের দল।
ব্যাটিং স্বর্গের এই উইকেটে রানের পাহাড় প্রত্যাশা করা হচ্ছে। ফর্মে থাকা ঈশান কিষান ও সূর্যকুমারের ব্যাটে ভর করে আজই ট্রফি নিজেদের করতে মরিয়া টিম ইন্ডিয়া। অন্যদিকে, সিরিজে টিকে থাকতে কিউইদের সামনে এই ম্যাচ মরণ-বাঁচন লড়াই।

