সিলিন্ডার বুকিংয়ে এল বড় বদল, ২৫ থেকে ৪৫ দিনের আগে মিলবে না রান্নার গ্যাস – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক: রান্নার গ্যাসের (LPG) গ্রাহকদের জন্য অত্যন্ত জরুরি খবর। সিলিন্ডার বুকিংয়ের নিয়মে বড়সড় পরিবর্তন আনল গ্যাস সংস্থাগুলি। রান্নার গ্যাসের কালোবাজারি রুখতে এবং বণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এখন থেকে দুটি সিলিন্ডার বুকিংয়ের মাঝে সময়ের ব্যবধান বাড়িয়ে দেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, গ্রাহকরা চাইলেই নির্দিষ্ট সময়ের আগে পরবর্তী রিফিল বুক করতে পারবেন না।
গ্রাহকদের শ্রেণীভেদে বুকিংয়ের নতুন সময়সীমা:
- উজ্জ্বলা যোজনা (PMUY): এই প্রকল্পের গ্রাহকদের পরবর্তী সিলিন্ডার বুকিংয়ের জন্য এখন থেকে ৪৫ দিন অপেক্ষা করতে হবে।
- সাধারণ গ্রাহক (Non-PMUY): যাদের একটি সিলিন্ডারের কানেকশন (SBC) রয়েছে, তারা আগের সিলিন্ডার ডেলিভারি পাওয়ার ২৫ দিন পর পরবর্তী বুকিং করতে পারবেন।
- ডাবল সিলিন্ডার কানেকশন (DBC): যাদের দুটি সিলিন্ডার রয়েছে, তাদের ক্ষেত্রে এই ব্যবধান ৩৫ দিন করা হয়েছে।
ছোট সিলিন্ডারের নিয়ম (৫ ও ১০ কেজি):
- ৫ কেজির সিলিন্ডার: ৯ থেকে ১৬ দিনের ব্যবধান।
- ১০ কেজির সিলিন্ডার: ১৮ থেকে ৩২ দিনের ব্যবধান।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পরবর্তী সিলিন্ডার বুকিংয়ের যোগ্যতা নির্ধারিত হবে ‘আগের সিলিন্ডার ডেলিভারি পাওয়ার তারিখ’ থেকে, বুকিংয়ের তারিখ থেকে নয়। নির্দিষ্ট সময়ের আগে বুকিংয়ের চেষ্টা করলে সিস্টেম তা স্বয়ংক্রিয়ভাবে ব্লক করে দেবে। এই বিষয়ে বিস্তারিত জানতে টোল-ফ্রি নম্বর ১৮০০-২৩৩৩-৫৫৫-এ যোগাযোগ করা যাবে।

