সীমান্তে গলবে না মাছিও, মেখলিগঞ্জে কাঁটাতারের প্রাচীর গড়তে বিএসএফ পেল বিশাল জমি! – এবেলা

সীমান্তে গলবে না মাছিও, মেখলিগঞ্জে কাঁটাতারের প্রাচীর গড়তে বিএসএফ পেল বিশাল জমি! – এবেলা

এবেলা ডেস্কঃ

দীর্ঘদিন উন্মুক্ত থাকার পর এবার মেখলিগঞ্জ সীমান্তের নিরাপত্তা জোরদারে চূড়ান্ত পদক্ষেপ নিল প্রশাসন ও বিএসএফ। কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কোচবিহার জেলায় বিএসএফের চাহিদামত প্রায় ১৮৫ একর জমি ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় মেখলিগঞ্জ ও দিনহাটা ব্লকসহ বিভিন্ন এলাকায় এই অধিগ্রহণ প্রক্রিয়া দ্রুতগতিতে এগিয়ে চলছে। সরকারি জমির পাশাপাশি বেসরকারি মালিকানাধীন জমিও যথাযথ প্রক্রিয়ায় বিএসএফের হাতে তুলে দেওয়া হচ্ছে।

প্রশাসনিক সূত্র অনুযায়ী, বর্তমানে কোচবিহার সীমান্তে কাঁটাতার বিহীন এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করাই মূল লক্ষ্য। নতুন করে আরও ৫৩ একর জমির চাহিদার প্রেক্ষিতে জরিপ কাজ শুরু হয়েছে। আগামী এক মাসের মধ্যে অবশিষ্ট ১০৮ একর জমি বিএসএফের হাতে হস্তান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে জেলার প্রায় পঞ্চাশ কিলোমিটার খোলা সীমান্ত এলাকাটি সম্পূর্ণ সুরক্ষিত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *