লেটেস্ট নিউজ

সুইগি জোম্যাটো ডেলিভারি কর্মীদের জন্য ২০২৬ সালে সরকারের বিরাট উপহার – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতজুড়ে সুইগি, জোম্যাটো ও ব্লিনকিটের মতো সংস্থার ডেলিভারি পার্টনার এবং ক্যাব চালকদের জন্য কেন্দ্রীয় সরকার সামাজিক সুরক্ষা প্রকল্পের খসড়া নিয়ম জারি করেছে। এখন থেকে এই গিগ কর্মীরাও সরকারি কর্মীদের মতো পেনশন, জীবন বিমা এবং স্বাস্থ্য পরিষেবার সুবিধা পাবেন। ১৬ বছর বয়সের বেশি যেকোনো কর্মী আধার কার্ডের মাধ্যমে ‘ই-শ্রম’ পোর্টালে নিবন্ধন করে একটি ইউনিক পরিচয়পত্র পাবেন। এর ফলে অসংগঠিত ক্ষেত্রের এই বিপুল সংখ্যক কর্মী প্রথমবারের মতো স্থায়ী আইনি ও সামাজিক নিরাপত্তার আওতায় আসতে চলেছেন।

এই সুবিধা পেতে গিগ কর্মীদের বছরে নির্দিষ্ট দিন কাজ করতে হবে। একটি প্ল্যাটফর্মে যুক্ত থাকলে বছরে কমপক্ষে ৯০ দিন এবং একাধিক প্ল্যাটফর্মে কাজ করলে ১২০ দিন কাজের শর্ত দেওয়া হয়েছে। কেন্দ্রীয় শ্রম মন্ত্রক এই কর্মীদের আয়ুষ্মান ভারত প্রকল্পের সাথে যুক্ত করার পরিকল্পনা করছে, যাতে তারা ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পান। ৬০ বছর বয়স পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে এবং পুরো প্রক্রিয়াটি তদারকি করবে নবগঠিত ‘জাতীয় সামাজিক সুরক্ষা বোর্ড’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *