লেটেস্ট নিউজ

সুতাহাটায় পাঁচ একরের বিশাল ক্যাম্পাস! উচ্চশিক্ষার ভোল পাল্টাতে এল গ্লোবাল গ্রুপ অব ইনস্টিটিউশনস – এবেলা

এবেলা ডেস্কঃ

হলদিয়ার সুতাহাটায় উচ্চশিক্ষার জগতে এক বিরাট বিপ্লব ঘটতে চলেছে। সম্প্রতি পাঁচ একর জমির ওপর গ্লোবাল গ্রুপ অব ইনস্টিটিউশনস-এর নতুন ক্যাম্পাসের রাজকীয় শিলান্যাস সম্পন্ন হলো। বৈদিক মন্ত্রোচ্চারণ এবং আধ্যাত্মিক আবহে এই অনুষ্ঠানের সূচনা করেন স্বামী মুক্তেশ্বরানন্দজি মহারাজ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই বিশেষ দিনে চাঁদের হাট বসেছিল সুতাহাটায়। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এবং প্রখ্যাত ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি অনুষ্ঠানের গ্ল্যামার ও গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দেয়।

আধুনিক সুযোগ-সুবিধা এবং ক্যারিয়ারমুখী শিক্ষার লক্ষ্যে তৈরি এই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য এক নতুন দিশা দেখাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই নতুন শিক্ষাঙ্গন শুধু হলদিয়া নয়, গোটা রাজ্যের উচ্চশিক্ষার মানচিত্রে এক মাইলফলক হয়ে দাঁড়াবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *