সুনেত্রার শপথের নেপথ্যে কি তবে মোদী-শাহ? শিবসেনার নিশানায় এবার বিজেপি
অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যু এবং তার কয়েক দিনের মধ্যেই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে সুনেত্রা পাওয়ারের অভিষেক— এই দুই সমীকরণকে ঘিরে তোলপাড় মায়ানগরীর রাজনীতি। উদ্ধবপন্থী শিবসেনার মুখপত্র ‘সামনা’র সম্পাদকীয়তে বিস্ফোরক দাবি করা হয়েছে যে, সুনেত্রাকে তড়িঘড়ি কুর্সিতে বসানোর আসল কারিগর বিজেপি। অজিত ও শারদ পাওয়ারের দীর্ঘদিনের তিক্ততা মিটে যাওয়ার সম্ভাবনা তৈরি হতেই পদ্ম শিবির এই চাল চেলেছে বলে দাবি শিবসেনার। অভিযোগ, এনসিপির দুই গোষ্ঠীর পুনরায় একত্রীকরণ রুখতেই সুনেত্রাকে ক্ষমতার কেন্দ্রে আনা হয়েছে।

