লেটেস্ট নিউজ

সুপার এইটে ভারত-দক্ষিণ আফ্রিকা হাইভোল্টেজ দ্বৈরথ, পরিসংখ্যানে এগিয়ে টিম ইন্ডিয়া

আমেদাবাদে সুপার এইটের মেগা লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে চলতি টুর্নামেন্টের দুই ফেভারিট দল ভারত ও দক্ষিণ আফ্রিকা। ২০২৪ বিশ্বকাপের রুদ্ধশ্বাস ফাইনালের স্মৃতি এখনো ক্রিকেটপ্রেমীদের মনে টাটকা, যেখানে নাটকীয় মোড়ে প্রোটিয়াদের হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। চলতি আসরেও দুই দলই দুর্দান্ত ফর্মে রয়েছে, যা রবিবারের ম্যাচটিকে ঘিরে উত্তেজনার পারদ বাড়িয়ে দিয়েছে।

পরিসংখ্যানের বিচারে দক্ষিণ আফ্রিকার চেয়ে অনেকটাই এগিয়ে টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত দুই দেশ মোট ৩৫ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ভারত জিতেছে ২১টি ম্যাচে এবং দক্ষিণ আফ্রিকা ১৩টি ম্যাচে। বিশ্বকাপের মঞ্চে দুই দলের ৭বারের লড়াইয়ে ভারত জিতেছে ৫ বার এবং দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছে মাত্র ২টিতে।

বিগত দুই মাসে ছয়বার একে অপরের বিরুদ্ধে মাঠে নামায় উভয় পক্ষই প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা সম্পর্কে সম্যক অবগত। যদিও সাম্প্রতিক ছয়টি লড়াইয়ের চারটিতেই ভারত জয়ী হয়েছে, তবুও প্রোটিয়া বাহিনীকে হালকাভাবে নিতে নারাজ ক্রিকেট বিশেষজ্ঞরা। অতীতের শ্রেষ্ঠত্ব বজায় রেখে ভারত সেমিফাইনালের পথ সুগম করতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *