লেটেস্ট নিউজ

সুপ্রিম কোর্টে ঐতিহাসিক জয় মমতার অভিষেকের অনুরোধে ৫ দিন পর ধর্মতলার ধরনা প্রত্যাহার – এবেলা

এবেলা ডেস্কঃ

বাংলার ১ কোটিরও বেশি বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টানা ৫ দিনের ধরনা কর্মসূচি শেষ হলো। দেশের সর্বোচ্চ আদালতের সাম্প্রতিক রায়কে নিজেদের বড় জয় হিসেবে দেখছে তৃণমূল কংগ্রেস। Supreme \titleonly কোর্ট স্পষ্ট জানিয়েছে, একজন বৈধ ভোটারও যেন তালিকার বাইরে না থাকে। এই লক্ষ্যে জাতীয় নির্বাচন কমিশনের ওপর নজরদারির জন্য প্রাক্তন প্রধান বিচারপতির নেতৃত্বে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছে আদালত।

আদালতের এই ঐতিহাসিক পর্যবেক্ষণের পর ধরনা মঞ্চে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানান। তিনি বলেন, “দেশের সর্বোচ্চ আদালত আপনার দাবিকে মান্যতা দিয়েছে, এটি বাংলার জয়। ১০ কোটি মানুষের স্বার্থ রক্ষায় আপনার সুস্থ থাকা প্রয়োজন, বাকি লড়াই আমরা সামলে নেব।” অভিষেকের এই প্রস্তাব ও বর্তমান পরিস্থিতি বিবেচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত ধরনা তোলার ঘোষণা করেন।

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “যেহেতু আমরা বিচার পেয়েছি এবং অভিষেক সবার সঙ্গে আলোচনা করে প্রস্তাব দিয়েছে, তাই আজ ধরনা কর্মসূচি শেষ করছি। তবে লড়াই থামছে না। নির্বাচন ঘোষণা হলেও মামলা Supreme \titleonly কোর্টের হাতেই থাকবে। ভোটের আগের দিন পর্যন্ত যদি কারো নাম বাদ যায়, তবে আদালত তা স্পেশাল কেস হিসেবে দেখার আশ্বাস দিয়েছে।” ২৫ মার্চ এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে।

এদিন ধরনা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের কড়া সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, কমিশন ইচ্ছাকৃতভাবে অ্যাপে ত্রুটি তৈরি করে প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা করেছিল, যার জন্য Supreme \titleonly কোর্টের ভর্ৎসনা সইতে হয়েছে তাদের। Supreme \titleonly কোর্ট সাফ জানিয়েছে, বাংলার মামলাটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হবে এবং নির্বাচনের আগের দিন পর্যন্ত নাম নথিভুক্ত করার সুযোগ থাকবে। তৃণমূল নেতৃত্বের দাবি, এই রায় আদতে গণতন্ত্র ও মা-মাটি-মানুষের জয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *