লেটেস্ট নিউজ

সুপ্রিম কোর্টের দেওয়ালে পানের পিক! চরম ক্ষুব্ধ শীর্ষ আদালত নিল বড় পদক্ষেপ – এবেলা

এবেলা ডেস্কঃ

দেশের সর্বোচ্চ আদালত এখন পানের পিকে নাজেহাল! Supreme \titleonly কোর্ট চত্বরের দেওয়ালে, মেঝেতে এমনকি বেসিনেও গুটখা ও পানমশলার লাল দাগ দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। সম্প্রতি ১১ ফেব্রুয়ারি জারি করা এক কড়া নির্দেশিকায় জানানো হয়েছে যে, যত্রতত্র থুতু ফেলার কারণে আদালতের জলনিকাশি ব্যবস্থা যেমন ব্যাহত হচ্ছে, তেমনই ছড়াচ্ছে মারাত্মক সংক্রমণের আশঙ্কা। আইনজীবী থেকে শুরু করে বিচারপ্রার্থী— সকলের জন্যই আদালত চত্বর পরিষ্কার রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে শীর্ষ আদালত। গুটখা ও পানমশলা বর্জনের ডাক দিয়ে আদালত চত্বরের গরিমা বজায় রাখার আর্জি জানানো হয়েছে এই নতুন গাইডলাইনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *