সেন্সর বোর্ডের কাঁচিতে ‘মর্দানি ৩’, রানটাইম কমিয়ে মুক্তি ৩০ জানুয়ারি – এবেলা
এবেলা ডেস্কঃ
যশ রাজ ফিল্মসের আলোচিত ছবি ‘মর্দানি ৩’ মুক্তির আগেই একাধিক পরিবর্তনের মুখে পড়েছে। সেন্সর বোর্ডের নির্দেশে অশালীন শব্দ ও বিতর্কিত সংলাপ সংশোধনের পাশাপাশি নারী পাচার সংক্রান্ত বিশেষ সতর্কবার্তা যুক্ত করা হয়েছে। শেষমেশ গত ১৪ জানুয়ারি ছবিটিকে ‘U/A 16+’ শংসাপত্র দেয় বোর্ড।
তবে ছাড়পত্র পাওয়ার পর নির্মাতারা স্বেচ্ছায় আরও ১৪টি দৃশ্য কাটছাঁট করেছেন। এর ফলে ছবির দৈর্ঘ্য প্রায় সাড়ে ৬ মিনিট কমে দাঁড়িয়েছে ২ ঘণ্টা ১০ মিনিটে। শিবানী শিবাজি রায়ের লড়াকু মেজাজে রানি মুখোপাধ্যায়কে বড়পর্দায় দেখতে দর্শকদের অপেক্ষা আর মাত্র কয়েক দিনের।

