সেপ্টেম্বরে টানা ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ! ঝঞ্ঝাট এড়াতে এখনই দেখে নিন ছুটির সম্পূর্ণ তালিকা – এবেলা

সেপ্টেম্বরে টানা ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ! ঝঞ্ঝাট এড়াতে এখনই দেখে নিন ছুটির সম্পূর্ণ তালিকা – এবেলা

এবেলা ডেস্কঃ

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, আসন্ন সেপ্টেম্বর মাসে দেশজুড়ে বিভিন্ন উৎসব, জাতীয় ছুটি ও সাপ্তাহিক ছুটির কারণে মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। সাধারণ ছুটি ও সাপ্তাহিক রবিবারের পাশাপাশি আগামী মাসে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, গণেশ চতুর্থী এবং বিভিন্ন আঞ্চলিক উৎসবের কারণে এই ছুটির বহর দেখা যাবে। মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছাড়াও ৬, ১৩, ২০ এবং ২৭ সেপ্টেম্বর রবিবার হওয়ায় দেশজুড়ে ব্যাঙ্কের শাখায় কাজকর্ম বন্ধ থাকবে। তবে ছুটির এই লম্বা তালিকার মধ্যেও স্বস্তির খবর হলো, ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন সমস্ত ব্যাঙ্ক স্বাভাবিক নিয়মেই খোলা থাকবে।

শাখা বন্ধ থাকলেও গ্রাহকদের আর্থিক লেনদেন সচল রাখতে সমস্ত ডিজিটাল ও অনলাইন পরিষেবা সম্পূর্ণ চালু থাকবে। ছুটির দিনগুলোতে গ্রাহকরা নেট ব্যাঙ্কিং, ইউপিআই (UPI), আইএমপিএস (IMPS) এবং এটিএমের মাধ্যমে সহজেই টাকা তোলাসহ দৈনন্দিন লেনদেন সম্পন্ন করতে পারবেন। তবে চেক ক্লিয়ারেন্স কিংবা পাসবুক আপডেটের মতো অফলাইন কাজের জন্য ব্যাঙ্কের শাখায় যাওয়ার আগে ছুটির দিনগুলো যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *