লেটেস্ট নিউজ

সেলিম-সুজনহীন বামেদের ৩২ আসনের দ্বিতীয় তালিকা, অমীমাংসিত আসন নিয়ে ক্ষুব্ধ ফরোয়ার্ড ব্লক – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনে লড়াই থেকে সরে দাঁড়ালেন সিপিএমের প্রথম সারির নেতা মহম্মদ সেলিম ও সুজন চক্রবর্তী। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় ৩২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বামফ্রন্ট, যার মধ্যে ২৮ জনই সিপিএমের। দলীয় বিধিনিষেধের কারণে রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্যদের ভোটে দাঁড়ানোয় নিষেধাজ্ঞা থাকায় রানিনগর ও টালিগঞ্জ আসন দুটিতে যথাক্রমে জামাল হোসেন ও পার্থপ্রতিম বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে।

এই তালিকায় প্রাক্তন সাংসদ পুলিনবিহারী বাস্কে এবং প্রাক্তন বিধায়ক রামশঙ্কর হালদারের মতো অভিজ্ঞ মুখদের ফিরিয়ে আনা হয়েছে। পাশাপাশি বালিগঞ্জ থেকে প্রার্থী করা হয়েছে তরুণ গবেষক আফরিন শিল্পী বেগমকে। পূর্ব মেদিনীপুরের জেলা সম্পাদক নিরঞ্জন সিহিও এবার নির্বাচনী ময়দানে নামছেন। বামফ্রন্ট এপর্যন্ত মোট ২৩৪টি আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করেছে, যার মধ্যে লিবারেশন ১০টি আসনে লড়বে।

তবে আসন রফা নিয়ে অসন্তোষের জেরে প্রার্থী ঘোষণার বৈঠকে অনুপস্থিত ছিলেন ফরোয়ার্ড ব্লকের প্রতিনিধিরা। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি। অন্যদিকে, আইএসএফ ঈদের পর তাদের ৩০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করবে বলে জানা গেছে। ফরোয়ার্ড ব্লকের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ও আইএসএফের সঙ্গে আসন সমঝোতা নিয়ে এখনও বেশ কিছু জটিলতা রয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *