সেলিম-হুমায়ুন গোপন বৈঠক: বাংলায় কি তবে নতুন জোট? – এবেলা
এবেলা ডেস্কঃ
২০২৬ বিধানসভা ভোটের আগেই রাজ্য রাজনীতিতে নয়া সমীকরণ। নিউটাউনের এক হোটেলে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও হুমায়ুন কবীরের দীর্ঘ একান্ত বৈঠকে তৃণমূল বিরোধী জোটের জল্পনা তুঙ্গে। আসন সমঝোতা ও আইএসএফ-কে সঙ্গে নিয়ে লড়াইয়ের বিষয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত বাম নেতৃত্ব পরে জানাবে।
এই বৈঠককে ‘দেউলিয়া রাজনীতি’ বলে কটাক্ষ করেছে তৃণমূল। অন্যদিকে, হুমায়ুনের বিতর্কিত মন্তব্যের জেরে জোট নিয়ে বামেদের অন্দরেই তৈরি হয়েছে তীব্র বিতর্ক। সেলিম জানিয়েছেন, আলোচনার নির্যাস তিনি দলকে জানাবেন। বিজেপি ও তৃণমূল বিরোধী এই সম্ভাব্য জোট ঘিরে এখন সরগরম বাংলার রাজনৈতিক মহল।

