সোনার বাজারে আগুন! এক ধাক্কায় একুশ শতক ছাড়াল দর, মধ্যবিত্তের মাথায় হাত – এবেলা
August 18, 2026

এবেলা ডেস্কঃ
সপ্তাহের শুরুতেই মধ্যবিত্তের পকেটে টান ফেলে সোমবারে আবার এক লাফ দিল সোনা ও রুপোর দাম। ১৭ আগস্ট ২০২৬, দেশের নানা প্রান্তের সঙ্গে তিলোত্তমা কলকাতাতেও মূল্যবান এই দুই ধাতুর রেট কার্ড উর্ধমুখী। স্বর্ণ শিল্পী বাঁচাও কমিটি (SSBC)-র পেশ করা সাম্প্রতিক হিসাব জানাচ্ছে, সোনা থেকে রুপো— দুটোই এখন বেশ চড়া।
কলকাতায় সোনার দরদাম
- ২২ ক্যারেট সোনা: ১৪ আগস্টের তুলনায় প্রতি গ্রামে ২৬৫ টাকা বেড়েছে। ১৪ আগস্ট প্রতি গ্রাম ছিল ১৪,৩২৫ টাকা, যা ১৭ আগস্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪,৫ ৯০ টাকায়। অর্থাৎ, মাত্র ৩ দিনে ১০ গ্রামের দাম ২,৬৫০ টাকা বেড়ে এখন ১,৪৫,৯০০ টাকা।
- ১৮ ক্যারেট সোনা: এখানেও প্রতি গ্রামে ২১৫ টাকা বৃদ্ধি পেয়েছে (১১,৭৬০ টাকা থেকে বেড়ে ১১,৯৭৫ টাকা)। ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনা কিনতে এখন গুণতে হবে ১,১৯,৭৫০ টাকা।
- ফাইন গোল্ড (৯৯৫): খাঁটি সোনাতে সবচেয়ে বেশি দাম বেড়েছে— প্রতি গ্রামে ২৭৬ টাকা (১৫,০৭৯ টাকা থেকে ১৫,৩৫৫ টাকা)। ১০ গ্রামের ক্ষেত্রে দাম বেড়েছে ২,৭৬০ টাকা, যা আনুমানিক ১.৮৩ থেকে ১.৮৫ শতাংশের লাফ।
এক ধাক্কায় চড়ল রুপোও
সোনার সঙ্গে পাল্লা দিয়ে উর্ধমুখী রুপোর বাজারও। ১৪ আগস্ট ৯৯৯ বিশুদ্ধতার ১ কেজি রুপোর বারের দাম ছিল ২,৩৩,৪৭৫ টাকা। ১৭ আগস্ট তা এক ধাক্কায় ৪,৩৯০ টাকা বেড়ে পৌঁছে গেছে ২,৩৭,৮৬৫ টাকায়।
