লেটেস্ট নিউজ

সোনালির লড়াইয়ে নড়েচড়ে বসল সুপ্রিম কোর্ট, স্বামীকে ফেরাতে কেন্দ্রকে কড়া বার্তা প্রধান বিচারপতির – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়াদিল্লি

অন্তঃসত্ত্বা সোনালি বিবি ও তাঁর আট বছরের সন্তানকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার ঘটনায় এবার কেন্দ্রীয় সরকারের কাছে কৈফিয়ত চাইল দেশের সর্বোচ্চ আদালত। Supreme \titleonly কোর্টের কড়া হস্তক্ষেপে সোনালি বীরভূমে নিজের ভিটেয় ফিরতে পারলেও, তাঁর স্বামী এখনও ওপার বাংলায় আটকে রয়েছেন। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ স্পষ্ট জানতে চায়, ওই ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনতে কেন্দ্র ঠিক কী পদক্ষেপ করছে? সোনালির আরজি অনুযায়ী, তাঁর স্বামীকে দ্রুত ভারতে ফিরিয়ে আনা হোক এবং প্রয়োজনে সীমান্তের কাছাকাছি কোনো এলাকায় থাকার ব্যবস্থা করা হোক, যাতে আইনি প্রয়োজনে ওদেশের আদালতে হাজিরা দেওয়া সম্ভব হয়।

উল্লেখ্য, বাংলাভাষী হওয়ার কারণে সোনালি বিবি ও তাঁর পরিবারকে ভুলবশত ‘অনুপ্রবেশকারী’ দাগিয়ে দিয়ে দিল্লিতে আটক করে মোদী সরকার। এরপর কোনো বিচার বিভাগীয় প্রক্রিয়া ছাড়াই তাঁদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল। সোনালি বিবির আইনজীবী সঞ্জয় হেগড়ে আদালতে জানান, তাঁর মক্কেলের স্বামী বর্তমানে ওদেশে নিরাপদ থাকলেও তাঁকে সসম্মানে এদেশেই ফিরিয়ে আনা জরুরি। সলিসিটর জেনারেল তুষার মেহতা এদিন উপস্থিত না থাকায় আদালত হোলির ছুটির পর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *