সোমবার কি বৃষ্টি থামবে, কোন কোন জেলায় চরম সতর্কতা জারি! – এবেলা
July 6, 2026

এবেলা ডেস্কঃ
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সোমবারও দক্ষিণবঙ্গজুড়ে চলছে অঝোর বৃষ্টি। ওড়িশা উপকূল অতিক্রম করে নিম্নচাপটি এখন ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে। এর জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। কর্মব্যস্ত মানুষের জনজীবনে এর প্রভাব পড়েছে ব্যাপক।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে মঙ্গলবার রাতের পর থেকে বৃষ্টির তীব্রতা কমার সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গেও সপ্তাহজুড়ে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
