সোয়েটার আলমারিতে রাখার সময় এল কি? জানুন আবহাওয়া দফতরের ৭ দিনের পূর্বাভাস – এবেলা
এবেলা ডেস্কঃ
বাংলা থেকে শীত বিদায় নিচ্ছে এবং আগামী সাত দিন উত্তর ও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতরের মতে, আকাশ পরিষ্কার ও শুষ্ক থাকবে। আগামী সপ্তাহে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের জেলাগুলোতেও পারদ চড়বে এবং দিনের বেলা গরম অনুভূত হবে। উত্তরবঙ্গের পাহাড়ে হালকা শীত থাকলেও সমতলে তাপমাত্রা ক্রমশ বাড়ছে। আগামী কয়েক দিনে ভোরের কুয়াশা দ্রুত কেটে যাবে এবং সপ্তাহের শেষে শীতের আমেজ পুরোপুরি উধাও হওয়ার ইঙ্গিত মিলেছে।

