লেটেস্ট নিউজ

সোশ্যাল মিডিয়ায় প্রচারে জোর বিজেপির: কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ আর্থিক বরাদ্দের ঘোষণা – এবেলা

এবেলা ডেস্কঃ

আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেদের শক্তি বাড়াতে অভিনব কৌশল নিয়েছে বিজেপি। মূলত তরুণ প্রজন্মের ভোটারদের কাছে পৌঁছাতে কন্টেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে প্রচারের পরিকল্পনা করা হয়েছে। এই প্রচার অভিযানের জন্য নির্দিষ্ট বাজেটও বরাদ্দ করেছে গেরুয়া শিবির।

বিজেপির এই প্রচারের অংশ হতে ক্রিয়েটরদের জন্য কিছু শর্ত দেওয়া হয়েছে। ইনস্টাগ্রামে অন্তত ১৫ হাজার ফলোয়ার্স এবং প্রতি ভিডিওতে ১০-১৫ হাজার ভিউ থাকা বাধ্যতামূলক। নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে আবেদনকারীদের মধ্যে যোগ্য বিবেচিত হলে প্রতিটি রিল তৈরির জন্য ২০ হাজার টাকা পর্যন্ত সাম্মানিক দেওয়া হবে।

এই পদক্ষেপ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তৃণমূল কংগ্রেসের দাবি, জনভিত্তি হারিয়ে বিজেপি এখন টাকার বিনিময়ে ডিজিটাল সমর্থন কেনার চেষ্টা করছে। যদিও কেন্দ্রীয় বাজেটে কন্টেন্ট ক্রিয়েটরদের গুরুত্ব দেওয়ার বিষয়টি উল্লেখ করে এই উদ্যোগকে সময়ের উপযোগী প্রচার বলেই মনে করছে গেরুয়া শিবির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *