সৌদি আরবের জ্বালানি সংকটে নতুন মোড় নিতে চলেছে এই ভয়াবহ বিমান হামলা – এবেলা
এবেলা ডেস্কঃ
সৌদি আরবের লোহিত সাগর তীরবর্তী ইয়ানবু বন্দরের সামরেফ রিফাইনারিতে বৃহস্পতিবার আকস্মিক বিমান হামলা চালানো হয়েছে। কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পর এবার সৌদি আরামকো লক্ষ্য করে এই আক্রমণ চালানো হলো। শিল্প সূত্রে খবর, এই হামলায় গুরুত্বপূর্ণ স্থাপনাটির সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
ইরানি জ্বালানি ঘাঁটিতে আমেরিকা ও ইসরায়েলের হামলার পাল্টা জবাব হিসেবেই এই আক্রমণ বলে ধারণা করা হচ্ছে। এর আগে ইরানের রেভল্যুশনারি গার্ড সৌদি আরবসহ প্রতিবেশী দেশগুলোর তেল শোধনাগার খালি করার হুঁশিয়ারি দিয়েছিল। পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।

