স্কুলে বসলো ‘তাল উৎসব’! মিড ডে মিলের পাতে তালের বড়া-লুচি পেয়ে আনন্দে আত্মহারা খুদেরা – এবেলা

স্কুলে বসলো ‘তাল উৎসব’! মিড ডে মিলের পাতে তালের বড়া-লুচি পেয়ে আনন্দে আত্মহারা খুদেরা – এবেলা

এবেলা ডেস্কঃ

পূর্ব বর্ধমানের আউশগ্রামের শিবদা প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের মেনুতে এল তাক লাগানোর মতো এক পরিবর্তন। গত শনিবার সাধারণ ভাত-ডালের পরিবর্তে ২২৯ জন পড়ুয়ার পাতে পরিবেশন করা হয় তালের লুচি, তালের ফুলুরি এবং তালের বড়ার মতো সুস্বাদু ও ঐতিহ্যবাহী পদ। বিদ্যালয়ের পাঁচ শিক্ষক-শিক্ষিকা এবং চার রাঁধুনি দিদির যৌথ উদ্যোগে এই অভিনব ‘তাল উৎসবের’ আয়োজন করা হয়। ভাদ্র মাসের এই তাল পাকানোর মরশুমে নতুন প্রজন্মের সঙ্গে গ্রামবাংলার হারিয়ে যাওয়া খাদ্য-ঐতিহ্যের পরিচয় ঘটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন পাঁজা জানান, বিশেষ দিনে পড়ুয়াদের মুখে হাসি ফোটাতে এবং পুষ্টিকর খাবারের পাশাপাশি ঐতিহ্যবাহী খাবারের স্বাদ দিতেই এমন আয়োজন করা হয়েছে। এর আগেও নানা বিশেষ দিনে মিড ডে মিলের মেনুতে বৈচিত্র্য আনা হয়েছে। স্কুলের খুদে পড়ুয়ারা তাদের দুপুরের খাবারের পাতে এই সুস্বাদু পদগুলি পেয়ে অত্যন্ত আনন্দিত ও উৎসাহী হয়ে ওঠে। শিক্ষক মহলের মতে, বইয়ের পাতার বাইরেও বাঙালি সংস্কৃতির নানা উপাদানের সঙ্গে ছাত্রছাত্রীদের পরিচিত করে তুলতে এমন অভিনব উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *