লেটেস্ট নিউজ

স্কুলের করিডোরেই কেনাবেচার আসর! বালুরঘাটের আনন্দ মেলায় খুদেদের অবাক করা কাণ্ড – এবেলা

এবেলা ডেস্কঃ

Students’ Week উপলক্ষে বালুরঘাটের গোপালগঞ্জ রঘুনাথ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হলো এক ব্যতিক্রমী ‘আনন্দ মেলা’। স্কুলের চেনা করিডোর এদিন হয়ে উঠেছিল উৎসবমুখর। হাতে তৈরি খাবারের স্টল সাজিয়ে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও রন্ধনশৈলী প্রদর্শন করে। এই উদ্যোগের মাধ্যমে পুঁথিগত বিদ্যার বাইরে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সঠিক পরিকল্পনা এবং আত্মবিশ্বাস তৈরির চেষ্টা চালিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

মেলার মূল আকর্ষণ ছিল কনজিউমার ক্লাবের স্টল, যেখানে শিক্ষার্থীরা হাতে-কলমে কেনাবেচা ও অর্থনৈতিক লেনদেনের পাঠ নেয়। ন্যায্য মূল্য নির্ধারণ এবং নৈতিক ব্যবসায়িক আচরণের মাধ্যমে তাদের মধ্যে সচেতন ভোক্তা ও নাগরিক দায়িত্ববোধ গড়ে তোলা হয়েছে। শিক্ষকদের মতে, আনন্দ ও শিক্ষার এই মেলবন্ধন শিক্ষার্থীদের একঘেয়েমি কাটিয়ে বাস্তব জীবনের অভিজ্ঞতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *