স্ত্রী-দাসীদের মারধরের বৈধতা! আফগানিস্তানে তালিবানের নয়া ‘ফতোয়া’ – এবেলা
এবেলা ডেস্কঃ
তালিবান শাসিত আফগানিস্তানে মানবাধিকারের চরম অবক্ষয় ঘটিয়ে এক বিতর্কিত ফৌজদারি আইন জারি করা হয়েছে। এই নয়া আইনের অধীনে স্বামী ও দাস মালিকদের তাদের স্ত্রী ও ভৃত্যদের ওপর শারীরিক নির্যাতনের আইনি অধিকার দেওয়া হয়েছে।
‘দ্য প্রিন্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, এই মধ্যযুগীয় আইনটি স্বামীদের তাদের স্ত্রীদের ওপর যথেচ্ছ মারধর করার অনুমতি দেয়। তবে এতে একটি অদ্ভুত শর্ত জুড়ে দেওয়া হয়েছে— যদি লাঠির আঘাতে শরীরে কোনো ক্ষত বা চিহ্ন তৈরি হয়, তবেই অভিযুক্ত স্বামীকে ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে। অর্থাৎ, শরীরে দাগ না ফেলে নির্যাতন চালানোকে কার্যত আইনি বৈধতা দিচ্ছে তালিবান প্রশাসন। নারী অধিকার ও দাসপ্রথা নিয়ে তালিবানের এমন অমানবিক আইন আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার ঝড় তুলেছে।

